1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রয়াত স্মিতাকে স্মরণ করে আবেগাপ্লুত শাবানা আজমি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

প্রয়াত স্মিতাকে স্মরণ করে আবেগাপ্লুত শাবানা আজমি

প্রতিনিধি

ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি ও স্মিতা পাতিল। রুপালি পর্দার জগতে বলিউডের স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগালের চলচ্চিত্রে অভিনয় দিয়ে শুরু হয় তাদের ক্যারিয়ার। কিন্তু একসঙ্গে কাজের জেরে এই দুই অভিনেত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। তাই তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানান প্রশ্ন। যদিও এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিজে থেকেই স্বীকার করে নিয়েছিলেন শাবানা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সহকর্মী স্মিতাকে নিয়ে স্মৃতিচারণ করেন শাবানা আজমি। অভিনেত্রীর কথায়, ‘খুব আফসোস হয় যে, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক ছিল। আমাদের এত মিল ছিল যে আমরা বন্ধু হতে পারতাম।’

তবে এই দুই অভিনেত্রীর দা-কুমড়া সম্পর্কের জন্য নিজেকেই দায়ী মনে করেছেন শাবানা। তার কথায়, ‘আমি ওকে নিয়ে অনেক অপ্রীতিকর কথাবার্তা বলেছি। আমি অত্যন্ত লজ্জিত। আমার সেগুলো বলা উচিত হয়নি।’

১৯৮২ সালে ‘বাজার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন স্মিতা। ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছিলেন শাবানার মা শৌকত আজমি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে স্মিতাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। প্রায় ৮-১০ দিন সেখানে ছিলেন অভিনেত্রী। ওই সময় স্মিতা জানতে পারেন, শাবানার মা সেখানে যাচ্ছেন। এর পর সেই হোটেল ঘর ছেড়ে দিয়ে শাবানার মা এর জন্য ঘর ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!