1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

প্রথম প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রতিনিধি

সিলেট জেলা স্টেডিয়ামে আজ দুই ম্যাচের ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজের প্রথম ম্যাচে সফরকারী সিশেলসকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুটি ফ্রি-কিকও আদায় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। ম্যাচের তৃতীয় মিনিটে দারুন এক সুযোগ তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

ডান প্রান্ত থেকে বক্সের ভেতরে থাকা সজীবের উদ্দেশ্যে লম্বা ক্রস বাড়িয়েছিলেন সাদ উদ্দিন। তবে সজীব বল পাওয়ার আগেই সিশেলস ডিফেন্সের ক্লিয়ারে তা কাজে আসেনি।
৩৩ মিনিটে গোলের প্রথম কোন ভাল সুযোগ তৈরী করে বাংলাদেশ।

রাইট উইং থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে পোস্টের খুব কাছে তপু বর্মন দারুন এক হেড করেছিল। কিন্তু সিশেলসের গোলরক্ষক আলভিন রডি দারুণ দক্ষতায় তা তালুবন্দী করেন। পরের মিনিটেই কাউন্টার এ্যাটাকে বিপজ্জনক হয়ে ওঠে সিশেলস। গোলরক্ষক রডির পাস থেকে বল নিয়ে এগিয়ে যান মিডফিল্ডার ব্র্যান্ডন রশিদ।

তবে শেষ মুহূর্তে তাকে রুখে দেন তারিক। ম্যাচের আগেই বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন কাউন্টার অ্যাটাকে সিশেলস বেশ শক্তিশালি। তেমন প্রমানই তারা মাঠে দিয়েছে।
৪৩ মিনিটে আর কোন ভুল করেনি বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ঠিকমত ক্লিয়ার করতে পারেননি সিশেলস ফরোয়ার্ড ব্রেন্ডন মোলে। সেই বল থেকে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও এগিয়ে থাকা বাংলাদেশ ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল। নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এলিটা কিংসলের বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে। ৮৬ মিনিটে পোস্টের খুব কাছে থেকে কিংসলের শট রডি দুর্দান্তভাবে সেভ না করলে ব্যবধান বাড়তে পারতো।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৯ স্থানে রয়েছে সিশেলস, তাদের চেয়ে সাত ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে থাকা সিশেলস অবশ্য ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : আনিসুর রহমান, তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), রাকিব হোসেন, তারিক কাজী, আমিনুর রহমান, মো: সোহেল রানা, সোহেল রানা, রিমন হোসেন, সাদ উদ্দিন ও মুজিবর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!