1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানা পাবলো রাফাইলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানা পাবলো রাফাইলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

অনলাইন ডেস্ক :

মাদক মামলায় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানা পাবলো রাফাইলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া পাকিস্তানি নাগরিক মোস্তফা আশরাফের দশ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর তেজগাঁও এলাকার ওয়েস্টার্ন হোটেল থেকে ৩ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়।

আজ বুধবার ঢাকা-৩ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস প্রদান করেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন, শামসুল হক, হালিমা খানন সাদিয়া, আশরাফ নাসিম ও সাবরিনা নাসরিন তানিয়া।
রায় ঘোষণার আগে পেরুর নাগরিক রাফাইলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর হয়। মামলার আসামি তানিয়া জামিনে থেকে হাজিরা প্রদান করেন। পাকিস্তানী নাগরিকসহ চার আসামি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁও এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে ওয়েস্টার্ন লাভিঞ্চি হোটেলের সপ্তম তলায় উপস্থিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের কর্মকর্তারা। তারা ওই হোটেলের ৭০৭ নম্বর রুমে তল্লাশি চালান। এসময় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানার দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে একই সালের ১৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল করীম ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে ২৫ জনের মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!