1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পূর্ব প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলায় নিহত ১১ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পূর্ব প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলায় নিহত ১১

প্রতিনিধি

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে ৩টি সন্দেহজনক মাদক-পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে মোট নিহত হয়েছেন ১১ জন তথাকথিত মাদকপাচারকারী।

নিহত মাদক পাচারকারীদের সবাই পুরুষ। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে ২টি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে আক্রমণ করে মার্কিন নৌসেনারা। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের দু’টি নৌযানে থাকা ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে থাকা ৩ জন নিহত হয়েছেন।

গতাকাল মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে নিতহদের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, “গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সেনা নিহত বা আহত হয়নি।”

২০২৫ সালের আগস্ট মাসে ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরপথে বন্যার মতো মাদক ঢুকছে যুক্তরাষ্ট্রে। তিনি এ অভিযোগ করার কিছুদিন পর সেপ্টেম্বর থেকে এই দুই সাগরে অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীন নৌবাহিনী।

বিবিসির টালি বলছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে ৪০ বারেরও বেশিবার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!