দেশের নির্মাণ খাতে গুণগত মান ও আস্থার প্রতীক কেডিএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কেওয়াই টু টোন-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সিওও জাবির হুসেইন। বিশেষ অতিথি হিসেবে কেওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, পরিবেশক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ব্রাঞ্চ অফিসের মাধ্যমে গ্রাহকদের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে এবং সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য ও গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
প্রধান অতিথি জাবির হুসেইন বলেন, পূর্বাচলে নতুন এই শাখা নির্মাণ খাতে সেবার পরিধি বাড়াবে এবং স্থানীয় পর্যায়ে আধুনিক নির্মাণ সমাধান পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও জানান, কেওয়াই টু টোন ভবিষ্যতে স্থাপত্য ও নির্মাণ খাতে আরও উদ্ভাবনী সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।