1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশের দায়িত্ববোধ ও কাজের গতি বাড়াতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের (মোবিলাইজেশন) মহড়া সম্পন্ন। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পুলিশের দায়িত্ববোধ ও কাজের গতি বাড়াতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের (মোবিলাইজেশন) মহড়া সম্পন্ন।

প্রতিনিধি

জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটসমূহের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে উর্ধতন পুলিশ কতৃপক্ষের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (সোমবার) বেলা ২.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টসমূহে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান ওসি তদন্ত সুজন কর্মকার।

ড্রিলের মূল উদ্দেশ্য ছিল যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, ইউনিটসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি, মাঠপর্যায়ে প্রস্তুতি ও শৃঙ্খলার বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

এক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

 

মোঃ জয়নাল আবেদীন
কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!