1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরোপুরি নিয়ন্ত্রণে শেবাচিম হাসপাতালের আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

পুরোপুরি নিয়ন্ত্রণে শেবাচিম হাসপাতালের আগুন

প্রতিনিধি

টানা আড়াই ঘণ্টা চেষ্টার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন। সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিটের নিচতলার একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়।

বেলাল উদ্দিন জানান, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কিছু ধোয়া এখনো রয়ে গেছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা সকাল ৯টা ৩ মিনিটে আগুনের খবর পাই। ৯টা ৬ মিনিটে এসে কাজ শুরু করি। সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের সামনের গাছতলায় থাকা রোগী মজিবুর রহমান বলেন, মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরেছি। সকাল সোয়া ৯টার দিকে দোতলা থেকে চারতলা হঠাৎ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হাজার হাজার মানুষ নিচে নামতে দৌড়াদৌড়ি শুরু করেন। আমার ছেলে রোগী, তার মুখ বেঁধে ধোয়ার মধ্য থেকে অনেক ঝুঁকি নিয়ে বেরিয়েছি।

হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!