1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুকুর থেকে পানি তুলতে গিয়ে গৃহবধূর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুকুর থেকে পানি তুলতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি

পুকুর থেকে পানি তুলতে গিয়ে গৃহবধূর মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতের নাম মরিয়ম বেগম (৩০)।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দাসপাড়া এলাকার সুজন সিকদারের স্ত্রী ছিলেন মরিয়ম বেগম। তাদের সংসারে রয়েছে দুইটি ছোট সন্তান রয়েছে। বড় ছেলে মাহিনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে মায়ানের বয়স মাত্র ৩ বছর। অল্প বয়সেই মায়ের ছায়া হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দুটি শিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পুকুর থেকে বালতিতে পানি তুলতে যান মরিয়ম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মরিয়মকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরিয়ম বেগম একজন সংসারী ও পরিশ্রমী গৃহবধূ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন,“গৃহবধূ মরিয়ম বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত পাওয়া যায়।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!