1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে

প্রতিনিধি

পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে
পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, বিএসইসি ও বাজার সংশ্লিষ্টদের প্রচেষ্টা ও পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে। আইপিও রুলস যুগোপযোগী হওয়ার মাধ্যমে পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি নিয়ে আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএমবিএ’র অন্যতম দায়িত্ব হলো ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট। বিএমবিএর সদস্য ইস্যু ম্যানেজাররা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার কাজ করবেন। এ ক্ষেত্রে বিএসইসি বরাবরই ইতিবাচক মনোভাব রাখে। পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে বিএসইসি সব রকমের সহায়তা করবে।

তিনি বলেন, পুঁজিবাজারে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট অ্যাডভাইজরিসহ বিভিন্ন ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকসমূহের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব বাড়াতে হবে। মার্চেন্ট ব্যাংকসমূহের সক্ষমতা, দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন হলে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবাইকে পুঁজিবাজারের প্রতি আরও আকৃষ্ট ও আগ্রহী করবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠনের তথ্যবহুল ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল থাকা প্রয়োজন। প্রকৃত তথ্য সম্বলিত এসব ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি করে তাদের আরও উপযোগী করবে।

বিএসইসি ও বিএমবিএ’র সভায় পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বিএমবিএ’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় বিএসইসির কমিশনার মুহা. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিন এবং বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএ’র পক্ষে সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কুন্ডু, সদস্য মো. সোহেল হক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!