1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুর-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে নেছারাবাদে মানববন্ধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

পিরোজপুর-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে নেছারাবাদে মানববন্ধন

প্রতিনিধি

পিরোজপুর-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে নেছারাবাদে মানববন্ধন
আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের মনোনয়ন পুনঃবিবেচনার দাবী জানিয়েছে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নেছারাবাদ উপজেলার নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে আসছেন। তাই পিরোজপুর-২ আসনে মনোনয়ন প্রদানে নেছারাবাদ থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট জোর দাবী জানানো হচ্ছে।
তারা আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও স্থানীয় জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন প্রদান করলে দল আরও শক্তিশালী হবে এবং জাতীয় নির্বাচনে বিজয় অর্জন সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!