1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পায়রা নদীর দুই কোরাল ১৮ হাজারে বিক্রি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পায়রা নদীর দুই কোরাল ১৮ হাজারে বিক্রি

প্রতিনিধি

পায়রা নদীর দুই কোরাল ১৮ হাজারে বিক্রি
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বিশাল আকারের কোরাল মাছ। মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া-সংলগ্ন পায়রা নদীতে মাছ দুটি ধরা পরে।

খোঁজ নিয়ে জানা যায়, তালতলীর স্থানীয় বাসিন্দা জেলে সাগর মাঝির জালে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে বিক্রির উদ্দেশে তালতলী মৎস বাজারে নিয়ে যান তিনি। এরপর আড়তদার হারুন তালুকদারের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার টাকা দরে খোলা ডাকে পাইকার রাসেলের কাছে ১৮ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়।

জেলে সাগর মাঝি বলেন, সকালে মাছ শিকারের উদ্দেশে তাপ বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন বড় অংকুজান পাড়া এলাকার পায়রা নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পরে জাল টেনে তুলতেই দেখি বড় দুটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে গিয়ে মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।

তালতলী মৎস্য বাজারের আড়তদার হারুন তালুকদার বলেন, মাছ দুটি আকারে অনেক বড়, গত দুই বছরেও এত বড় মাছ এ এলাকায় ধরা পড়েনি। কোরাল মাছ দুটির ভালো ক্রেতা থাকায় জেলেরা সর্বোচ্চ দাম পেয়েছে।

স্থানীয় পাইকার রাসেল বলেন, নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় ভালো চাহিদা আছে। তবে মাছ দুটি ক্রয়ের পর সংরক্ষণ করে রাখা হয়েছে। বিকেলের মধ্যে ভালো ক্রেতা না পেলে বিক্রির উদ্দেশে ঢাকায় পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!