1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবনার আ‌লো‌চিত মদ ব্যবসায়ী চাকী বা‌ড়ির মা‌লিকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাবনার আ‌লো‌চিত মদ ব্যবসায়ী চাকী বা‌ড়ির মা‌লিকের মৃত্যু

প্রতিনিধি

পাবনার আ‌লো‌চিত মদ ব্যবসায়ী চাকী বা‌ড়ির মা‌লিকের মৃত্যু
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনার শহরের আলোচিত মদের বার চাকী বাড়ির মালিক প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে।

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এসময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।

এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির‌ পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। এছাড়া তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবেও সুপরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে গা ঢাকা দিয়েছিলেন। তবে ৫ আগস্ট পরবর্তীতে ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেপ্তার এবং চাকী বাড়ি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!