1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা–মেয়ের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা–মেয়ের

প্রতিনিধি

‎পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা–মেয়ের
‎পাবনার সুজানগর উপজেলায় ট্রাকচাপায় বাবা–মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। ‎সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের আমিনপুর থানার চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নান্দীয়ারা গ্রামের মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। জব্দুল সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, বিকেল ৫টার দিকে পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এরপর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ‎নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!