1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি? চাঁদ দেখার সম্ভাবনা ১৮ তারিখে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পাকিস্তানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি? চাঁদ দেখার সম্ভাবনা ১৮ তারিখে

প্রতিনিধি

পাকিস্তানে পবিত্র রমজান মাসের সূচনা কবে হবে—এ নিয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার পাকিস্তান সময় বিকেল ৫টা ১ মিনিটে রমজানের নতুন চাঁদের জন্ম (কনজাংশন) হবে।

ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও রেফারেন্স উইংয়ে পাঠানো এক পরামর্শ বিজ্ঞপ্তিতে পিএমডি উল্লেখ করেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার যুক্তিসংগত সম্ভাবনা রয়েছে। দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ।

পিএমডির ডাটা প্রসেসিং সেন্টার (সিডিপিসি) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। ফলে চাঁদ দেখার ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি।

প্রদেশভিত্তিকভাবে চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত, পাঞ্জাবে সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত, বেলুচিস্তানে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট পর্যন্ত, খাইবার পাখতুনখোয়ায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিট পর্যন্ত, কাশ্মীরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট পর্যন্ত এবং গিলগিট-বালতিস্তানে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কমিটিগুলোর বৈঠকও হবে। বিভিন্ন মাযহাবের আলেমদের অংশগ্রহণে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেবে।

যদি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে পাকিস্তানে প্রথম রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রুয়েত-ই-হিলাল কমিটির ঘোষণার ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!