1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের ৩ অভিষেক, বাংলাদেশের একাদশে ৩ পেসার? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানের ৩ অভিষেক, বাংলাদেশের একাদশে ৩ পেসার?

প্রতিনিধি

বাংলাদেশের বিপক্ষে খুব বড় মানের দল না নিয়েই ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান, যে দলে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় ৬ ক্রিকেটার। তাদের সুযোগ দিতে সাবেক অধিনায়ক বাবর আজম বাদ পড়েছেন। আজ (বুধবার) প্রথম ম্যাচের আগে আপাতত আলোচনায় আছে কেমন হবে দুই দলের একাদশ!

গতকাল (মঙ্গলবার) দলের একাদশ নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেছিলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারতো। তবে দলের প্রয়োজন ও পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। আজ আমাদের আরও একটি সেশন আছে, তারপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।’

প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে অভিষেক হবে ৩ জনের এমনটাই বলেছেন তিনি, ‘কাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’

অন্যদিকে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটির স্পষ্ট ধারণা দেননি মেহেদী হাসান মিরাজ। তবে জানা গেছে বিশ্বকাপ বিবেচনায় ৩ পেসার নিয়ে খেলবে তারা। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাকে একাদশে দেখা যেতে পারে। এছাড়া রিশাদ হোসেন, মাহিদুল অঙ্কনের সুযোগ রয়েছে।

ওপেনার হিসেবে সাইফ হাসান ও সৌম্য সরকার। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয়, পাঁচে লিটন দাসকে দেখা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!