1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের কোনো যৌক্তিকতা দেখছেন না সৌরভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের কোনো যৌক্তিকতা দেখছেন না সৌরভ

প্রতিনিধি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না।

পাকিস্তান সরকারের নির্দেশের পর পিসিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ এবং তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সেই অনুরোধ ফিরিয়ে দেয়। তবুও নিজেদের অবস্থানে অনড় থাকার কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবং তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পায়।

এই ঘটনার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন, সেই সময় সরকার পাকিস্তানের খেলোয়াড়দের ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলতে নিষেধ করে। যদিও পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতে হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচটিও শ্রীলঙ্কাতেই হওয়ার কথা।

সৌরভের সাফ কথা, ‘এতে বিশ্বকাপ থেকে পিছিয়ে আসার কী দরকার? ওরা তো শ্রীলঙ্কাতেই খেলবে। আমি অবাক যে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ।’

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নতুন তথ্য জানা গেছে। ভারতের সঙ্গে খেলতে তিনটি দাবি উত্থাপন করেছে পিসিবি। গতকাল (রোববার) লাহোরে পিসিবি আইসিসি ও বিসিবির সঙ্গে বৈঠক করে। সেখানে কিছু শর্ত দেয় তারা। এর মধ্যে বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণমূলক অর্থ দিতে হবে, এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে আয়োজক করতে হবে।

শোনা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত হবে। পিসিবির অন্য কর্মকর্তারা যেখানে ম্যাচটি খেলতে রাজি, সেখানে নাকভি আপত্তি জানালেও তার কোনও যুক্তিই গুরুত্ব পায়নি।এফএইচএম/

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!