1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানি পেসারদের সঙ্গে তুলনা সাইফের - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তানি পেসারদের সঙ্গে তুলনা সাইফের

প্রতিনিধি

বাংলাদেশ দলে এখন পর্যন্ত বলার মতো পেস বোলিং অলরাউন্ডার আসেনি। অবশ্য এই না পাওয়ার মধ্যেও আশা জাগিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সে সুযোগও কাজে লাগাতে পারলেন কই! ইনজুরির সঙ্গে ফর্মহীনতার মিশেলে সাইফউদ্দিন দল থেকে বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের উন্নতি দেখছেন তিনি নিজেও। সে কারণে এই অলরাউন্ডার জানেন দলে ঢোকা কতটা কষ্টের!

চলমান ডিপিএলে আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন সাইফউদ্দিন। অবশ্য নিজের দলে না থাকার প্রসঙ্গে তিনি টেনেছেন পাকিস্তানের পেসারদের উদাহরণ। শনিবার (২৫ মার্চ) ম্যাচ শেষে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে শুনতাম যে অনেক সময় (পাকিস্তান দলে) ওয়াকার ইউনুস ও আকিব জাবেদরাও সুযোগ পেতেন না। এখন তো মাশা-আল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’

অবশ্য দলের এমন পেস আক্রমণে নিজেকেও দেখতে চান সাইফউদ্দিন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। যোগ্যতা দেখিয়েছে শরীফুলও।’

বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির কথা জানিয়ে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে থেকেই সবার কম-বেশি স্কিল ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন এসেছে। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে এখন খুবই শক্তিশালী।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!