1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পল্লবীতে কাজের বুয়া সেজে স্বর্ণালংকার চুরি, নারীসহ গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পল্লবীতে কাজের বুয়া সেজে স্বর্ণালংকার চুরি, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

‎রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার আদাবরের একটি জুয়েলার্স থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে বাসা থেকে ৯ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে চক্রের সদস্যরা। ‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শিউলী বেগম ওরফে লাকী ও মো. নাদিম হোসেন।

‎রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। পল্লবী থানা সূত্রে তিনি জানান, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর সন্ধ্যা ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরে ৮ অক্টোবর সকাল ৭টায় কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। পরে শনিবার বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির মামলা রুজু হয়।

মামলার পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

‎ডিসি আরও জানা যায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ‎গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!