1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলাশে চোরাই তিন-টি সিএনজিসহ আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

পলাশে চোরাই তিন-টি সিএনজিসহ আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

নরসিংদীর পলাশে ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাহ্মনবাড়ীয়ার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।

শনিবার (০৮ এপ্রিল) সকালে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাইকৃত সিএনজি অটোরিকশা উপজেলার গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালঘাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম দিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ রফিকুল ইসলাম, আল-আমিন ও উজ্জল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূবেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী আরও বলেন, চোরইকৃত সিএনজি অটোরিকশা গুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম,পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!