1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলাশবাড়ীতে তারের কয়েলের মধ্যে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ মাদককারবারি - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

পলাশবাড়ীতে তারের কয়েলের মধ্যে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ মাদককারবারি

প্রতিনিধি

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তারের কয়েলের মধ্যে অভিনব কায়দায় ফেন্সিডিল বহন কালে পলাশবাড়ী পৌর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জামিল আকন্দ (৩০) কে পলাশবাড়ী পৌরসভায় শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে সূর্য্য পরিবহণে চেকিংকালে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো কামাল হোসেন এর দিক নির্দেশনায় ডিবি ওসি গাইবান্ধা এর নেতৃত্বে ডিবি, গাইবান্ধার অফিসার ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ২১ মার্চ মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ঢাকাস্ট্যান্ডে শ্যামলী পরিবহণ কাউন্টারের সামনে সূর্য্য পরিবহনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ি জামিল আকন্দ (৩০) কে গ্রেফতার করে।

তাকে তল্লাশী করিয়া তার হেফাজতে থাকা তারের কোয়েলে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জামিল আকন্দ (৩০) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোঃ চান মিয়া আকন্দের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!