1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি

প্রতিনিধি

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ইসি জানায়, যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী, তাদের আগামী ১৭ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে। ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সংবাদমাধ্যম নীতিমালা ২০২৫’-এর নির্দিষ্ট ধারা (২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১) অনুসরণ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন বা নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক জনাব মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে । আগ্রহী ব্যক্তি বা সংস্থা তাকে ইমেইল (dirpr@ecs.gov.bd) অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) সরাসরি খুঁজে পাবেন।

উল্লেখ্য, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!