1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পর্তুগালে পাড়ি দিতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদে‌শি আটক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

পর্তুগালে পাড়ি দিতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদে‌শি আটক

প্রতিনিধি

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচরের মোকলেছের ছেলে মো. নোমান (৩৫), একই জেলার সদর উপজেলার পউল গ্রামের মো. জোবেদ আলীর ছেলে মো. ইবাদুর রহমান সুজন (২০), খেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) ও আব্দুল মতিনের ছেলে মো. পারভেজ (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি ও পুলিশের অভিযানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃতরা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পরবর্তীতে পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!