1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকদের ওপর ভরসা সরকারের, বাস্তবায়নে ডিসিদের নির্দেশ পরিবেশমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকদের ওপর ভরসা সরকারের, বাস্তবায়নে ডিসিদের নির্দেশ পরিবেশমন্ত্রীর

প্রতিনিধি

দেশের বন ও পরিবেশ সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) ওপরই মূল ভরসা রাখছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু

বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পরিবেশ সুরক্ষা, বন সংরক্ষণ, গাছ লাগানো এবং দূষণ নিয়ন্ত্রণসহ সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নেওয়া প্রতিটি পরিবেশগত কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্ব জেলা প্রশাসকদের ওপরই বর্তায়। তাই তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ থাকলেও জেলা পরিষদ এখনো ততটা শক্তিশালী ও কার্যকর নয়। ফলে সরকারের নেওয়া যেকোনো পরিবেশ সংক্রান্ত উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকরাই মূল চাবিকাঠি হিসেবে কাজ করেন।

মন্ত্রী আরও জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা এ কাজে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!