1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরকীয়া সম্পর্ক জেনে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন জেফরি এপস্টিন: বিল গেটস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

পরকীয়া সম্পর্ক জেনে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন জেফরি এপস্টিন: বিল গেটস

প্রতিনিধি

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা Bill Gates দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein তার ব্যক্তিগত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ওভারসাইট কমিটির কাছে দেওয়া সাক্ষ্যে বিল গেটস জানান, অতীতে দুজন রুশ নারীসহ মোট তিনজন নারীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। এর মধ্যে দুজনের বিষয়ে জেফরি এপস্টিন অবগত ছিলেন।

চলতি বছরের শুরুতে এপস্টিন-সংক্রান্ত হাজার হাজার নথি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এপস্টিনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সাক্ষ্য নিচ্ছে ওভারসাইট কমিটি।

বিল গেটস বলেন, তার প্রেমের সম্পর্কগুলোর সঙ্গে এপস্টিনের কোনো সরাসরি সম্পর্ক ছিল না। তবে এসব ব্যক্তিগত তথ্যকে কাজে লাগিয়ে এপস্টিন তাকে চাপে রাখার চেষ্টা করেছিলেন বলে তার ধারণা।

গেটসের ভাষায়, “এপস্টিনের সঙ্গে আমার সম্পর্কের সঙ্গে এসব প্রেমের সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু এগুলো আমার পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টের। আমি পরিবারের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছি, এপস্টিন সেগুলো ব্যবহার করতে চেয়েছিল। এমনকি তিনি বিভিন্ন মিথ্যাও যোগ করেছিলেন এবং এগুলোকে কাজে লাগিয়ে আমার সঙ্গে পুনরায় যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছিলেন।”

তিনি আরও বলেন, “এপস্টিন আমাকে সরাসরি ব্ল্যাকমেইল করেননি। তবে প্রকাশিত ইমেইলগুলো দেখলে মনে হয়, এমন ইচ্ছা তার ছিল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!