1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পবিপ্রবিতে ক্যাম্পাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

পবিপ্রবিতে ক্যাম্পাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পবিপ্রবির একাধিক সূত্রে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবির ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তবে তার আগমনকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে না জানিয়ে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীদের দাওয়াত দেওয়ায় আনোয়ার গ্রুপ ক্ষুব্ধ হয়ে মুক্ত বাংলা চত্বরে জড়ো হন। এসময় মতিউর রহমান দিপু ও তাদের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করার কারণেই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

এদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন,‘আলতাফ হোসেন চৌধুরী দলের ভাইস-চেয়ারম্যান হওয়া সত্বেও তার দুমকি তথা পবিপ্রবি ক্যাম্পাসে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপি কিছুই জানতাম না।’

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন,‘বিএনপি নেতা মতিউর রহমান দিপুসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দুমকি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!