1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদ্মায় বাস ডুবিসহ দুর্ঘটনাগুলো ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

পদ্মায় বাস ডুবিসহ দুর্ঘটনাগুলো ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই

প্রতিনিধি

পদ্মা নদীতে বাস ডুবিসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোকে গত ৫৬ বছরের যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার ‘সমন্বিত পরিণতি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশের যোগাযোগ অবকাঠামো এখনো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, “আজ ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আধুনিক বিশ্বে এত দুর্ঘটনা আর কোথাও ঘটে না। গত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকে এর দায় নিতে হবে।”

পীর সাহেব চরমোনাই অভিযোগ করেন, যোগাযোগ খাতে দীর্ঘদিন ধরে বিপুল ব্যয় হলেও দুর্নীতির কারণে এ খাত এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। তার ভাষায়, এসব ঘটনা শুধু দুর্ঘটনা নয়, বরং “পদ্ধতিগত গণহত্যার শামিল।”

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণযোগাযোগ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। একই সঙ্গে যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্সসহ প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করার ওপর জোর দেন।

বৈঠকে দৌলতদিয়া ঘাটের সাম্প্রতিক দুর্ঘটনাসহ ঈদে বিভিন্ন স্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন ও মুফতি মানসুর আহমেদ সাকিসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!