1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যগুলো নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার ৪ জন, সুধারাম মডেল থানার ২ জন, কবিরহাট থানার ২ জন, কোম্পানীগঞ্জ থানার একজন, চরজব্বর থানার ২ জন ও হাতিয়া থানার একজন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী  বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৭ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৪ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!