1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

প্রতিনিধি

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত
ভারতের সীমান্তঘেঁষা নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদে ভাঙচুরের পর উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করায় দেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নেপালের সহিংসতার জেরে দেশটির সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ভারত। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মসজিদে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। মুহূর্তের মধ্যে ওই বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় ভারতের বিহারের রক্সৌল জেলার কাছাকাছি এলাকায় অবস্থিত নেপালের বীরগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে।

নেপালের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মাঝেই জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ভারত।

দেশটির ধানুশা জেলার কামালা পৌরসভায় হায়দার আনসারি ও আমানত আনসারি নামে দুই মুসলিম ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ধর্মীয় অবমাননাকর মন্তব্য ছিল। ভিডিওটি দ্রুতই ধানুশা ও পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয়রা পরে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের দাবি, ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরই কামালার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর করা হয়; যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভ চলাকালীন দেশটির বিভিন্ন হিন্দু সংগঠন অভিযোগ করে, তাদের দেবদেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে; যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।

এই ঘটনার পর সেখানকার বাসিন্দাদের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং বিক্ষোভ সহিংস হয়ে আকার ধারণ করে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ ও স্থানীয় থানায় ভাঙচুর চালান। পুলিশ বলেছে, ‌‌পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় অর্ধডজন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বীরগঞ্জে কারফিউ জারি রয়েছে।

• বন্ধ ভারত-নেপাল সীমান্ত
বীরগঞ্জ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত-নেপাল সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) নেপালের সঙ্গে পূর্ণাঙ্গ সীমান্ত বন্ধ করে দিয়েছে।

জরুরি পরিষেবা ছাড়া সীমান্ত দিয়ে সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারত ও নেপালকে সংযুক্ত করা মৈত্রী সেতুতে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। সীমান্ত পার হওয়া প্রত্যেককে কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে সীমান্তে ডগ স্কোয়াডও মোতায়েন করেছে ভারত।

এসএসবি কর্মকর্তারা ও দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থা বলেছে, মৈত্রী সেতুর পাশাপাশি সহাদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা ও মুশারওয়া এলাকাতেও টহল বাড়ানো হয়েছে। যে কোনও ধরনের অনাকািঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এসব এলাকায় প্রত্যেকটি কার্যকলাপ নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে।

• নেপাল থেকে দেশে ফিরছেন ভারতীয়রা
নেপালে পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে কর্মরত বহু ভারতীয় পরিযায়ী শ্রমিক দেশে ফিরতে শুরু করেছেন। সীমান্ত পার হওয়ার চেষ্টা করা ভারতীয় নাগরিক রাকেশ এনডিটিভিকে বলেন, বীরগঞ্জে সব দোকানপাট ও বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সেখানে থাকার কোনও মানে হয় না।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে ফিরব। তার আগে সেখানে থাকার কোনও অর্থ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!