1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালে তীব্র তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেপালে তীব্র তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত

প্রতিনিধি

নেপালের দুর্গম হিমালয় পর্বতমালায় কয়েক দিনের তীব্র তুষারঝড় ও তুষারধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতালীয় পর্বতারোহী বলে মঙ্গলবার নেপালের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুটি দুর্ঘটনায় ওই পবর্তারোহীদের প্রাণহানির ঘটেছে। সোমবার চীনের সীমান্তবর্তী নেপালের মধ্যাঞ্চলীয় ১৮ হাজার ৪৭১ ফুট উচ্চতার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পে ১২ জনের একটি দল তুষারধসের কবলে পড়ে।
নেপালের ড্রিমার্স ডেস্টিনেশন নামের একটি অভিযাত্রী সংস্থার প্রতিনিধি ফুরবা তেনজিং শেরপা বলেন, ওই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ইতালীয়, দুজন নেপালি, একজন জার্মান ও একজন ফরাসি পর্বতারোহী।
ফুরবা তেনজিং শেরপা বলেন, তিনি সাতজনের মরদেহই দেখেছেন। দলের বাকি সদস্যদের মঙ্গলবার সকালে উদ্ধার করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোলাখা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো। উদ্ধারকৃতদের মধ্যে দু’জন ফরাসি ও দু’জন নেপালি পর্বতারোহী।
এর আগে, পশ্চিম নেপালে ২২ হাজার ৫৯৫ ফুট উচ্চতার পানবারি পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টার সময় দুই ইতালীয় পর্বতারোহীর প্রাণহানি ঘটে। শুক্রবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেপালে পর্বত চূড়ায় আরোহণের সময় নিহত দুই নাগরিকের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন আলেসান্দ্রো কাপুতো ও স্তেফানো ফাররোনাতো।
বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাচার মিটার উচ্চতায় তীব্র তুষারপাতের মধ্যে আটকা পড়েছিলেন।
বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত; যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। প্রতি বছর শত শত পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভ্রমণ করেন।
শরৎকালকে হিমালয় অভিযানের জন্য দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় মৌসুম হিসেবে মনে করা হয়। যদিও বসন্তের তুলনায় এই মৌসুমে দিন ছোট, আবহাওয়া ঠান্ডা, বরফে ঢাকা পথ এবং শৃঙ্গে পৌঁছানোর সুযোগও সীমিত থাকে।
গত সপ্তাহে সাইক্লোন মন্থার প্রভাবে নেপালজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত দেখা দেয়। এতে জনপ্রিয় হিমালয় ট্রেকিং রুটগুলোতে বহু ট্রেকার ও পর্যটক আটকা পড়েন। হিমালয়ান ডেটাবেসের তথ্য অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বত চূড়ায় দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১ হাজার ৯৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল এক-তৃতীয়াংশই মারা গেছেন তুষারধসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!