1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালের বিপক্ষে কত রান করলে ভালো, জানালেন সাকিব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেপালের বিপক্ষে কত রান করলে ভালো, জানালেন সাকিব

প্রতিনিধি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। কেননা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এমনকি এক পা দিয়ে রেখেছে সুপার এইট পর্বে। আগামীকাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচে কেমন ক্রিকেট খেলবে দল জানালেন তানজিম হাসান সাকিব।

সাকিব অবশ্য জানালেন এই মাঠে ১৫০ অনেক ভালো রান, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল। বল উঁচু-নিচু হলেও ব্যাট করা ভালো ছিল। ১৭০ রান লড়াকু সংগ্রহ হতো। নেপাল-দক্ষিণ ম্যাচে দেখলাম বল টার্ন করছে। সেক্ষেত্রে ১৫০ রানই এই উইকেটে ভালো। দুই দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলব, তাই আশা করছি ভালো রান করা সম্ভব।’

বাংলাদেশ নেপালের বিপক্ষে আক্রমণাত্বক ক্রিকেট খেলবে জানালেন সাকিব, ‘আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।‘

ক্যারিবিয়ান উইকেট প্রসঙ্গে সাকিব বলেন, ‘উইকেটে কিছু ঘাস আছে, একটু শক্ত মনে হলো। একই উইকেটে খেলা হলে বলতে পারতাম ব্যাটল অব স্পিন, কিন্তু আমরা খেলছি ফ্রেশ উইকেটে। স্বাভাবিক আচরণই আশা করব যতক্ষণ না প্রথম বল হচ্ছে। প্রথম বল দেখে হয়ত পিচ বুঝতে পারব। তার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, ইতিবাচক থাকছি।’

নেপালের সাথে ম্যাচ দিবারাত্রির সাকিব বললেন, ‘আমরা তো অনেক দিবারাত্রির ম্যাচ খেলেছি, এটা প্রথম না। সবার অভিজ্ঞতা আছে। দিবারাত্রির ম্যাচে ক্যাচ উঠলে হয়ত একটু মানিয়ে নেওয়া লাগে। আমাদের জন্য নতুন কিছু না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!