1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী

প্রতিনিধি

নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী
বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই অনেকটা অন্তরালে ছিলেন হেমা মালিনী। প্রিয় মানুষের বিদায়ে ‘ড্রিম গার্ল’-এর বিষণ্ণতা ভক্তদের মন ছুঁয়েছিল। তবে সম্প্রতি এক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

সম্প্রতি একটি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা মালিনী। সেখানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার কথা ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি দিচ্ছেন।

কিন্তু গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় তার মুখে এক চিলতে হাসিও ছিল না। অত্যন্ত গম্ভীর এবং প্রায় ‘গোমড়া’ মুখেই তিনি পুরস্কার বিতরণ সেরেছেন। মঞ্চে অভিনেত্রীর এমন অনমনীয় মুখভঙ্গি দেখে রীতিমতো হতাশ নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রলিং।

তবে সমালোচনার ভিড়ে হেমার পক্ষ নিয়েও দাঁড়িয়েছেন অনেকে। তাদের মতে, ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। জীবনসঙ্গীকে হারানোর শোক তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে, যার ছাপ হয়তো বাইরে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর এক আবেগঘন সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, ‘৫৭ বছর একজন মানুষের সঙ্গে কাটানোর পর তাকে ছাড়া থাকা কল্পনাও করতে পারি না। এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু মনের দিক থেকে অনেক শক্ত মানুষও তো মাঝে মাঝে ভেঙে পড়ে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!