1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেছারাবাদে নদীর পূর্ব পাড়ের ৪ ইউনিয়ন ও স্বরূপকাঠী পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেছারাবাদে নদীর পূর্ব পাড়ের ৪ ইউনিয়ন ও স্বরূপকাঠী পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি

নেছারাবাদ উপজেলার নদীর পূর্ব পাড়ের ৪টি ইউনিয়ন ও স্বরূপকাঠী পৌর বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী, সংগঠিত ও কর্মক্ষম করে তোলার লক্ষ্যেই এ কর্মীসভা আয়োজন করা হয়। সভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিকেল থেকেই কর্মী-সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নেছারাবাদ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের দল, এই দলকে সুসংগঠিত রাখতে তৃণমূলের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী কামাল হোসেন, মো. মইনুল হাসান, মো. হাফিজ সিকদার, ওয়াহেদুজ্জামান মানিক, আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি ও সাবেক মেয়র স্বরূপকাঠী পৌর বিএনপি। তারা প্রত্যেকে আগামী নির্বাচনে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক।

কর্মীসভায় বক্তারা বলেন, নেছারাবাদের নদীর পূর্ব পাড়ের ৪টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এখানকার নেতাকর্মীরা সবসময় দলীয় আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে।

সভা শেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মীসভার কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!