1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

প্রতিনিধি

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানাকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে গত বছরের সোমবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের সদস্য পদ দেওয়া হয়। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!