1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিষেধাজ্ঞার মধ্যে নাফাখুমে গিয়ে পর্যটক নিখোঁজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নিষেধাজ্ঞার মধ্যে নাফাখুমে গিয়ে পর্যটক নিখোঁজ

প্রতিনিধি

নিষেধাজ্ঞার মধ্যে নাফাখুমে গিয়ে পর্যটক নিখোঁজ
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুমে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন মো. ইকবাল হোসেন (২৫)। তিনি ঢাকার ডেমরা থানার সারুলিয়ায় রসুলনগর গোপ দক্ষিণ গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার ১৪ নভেম্বর ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল প্রশাসন ঘোষিত ভ্রমণ নিষিদ্ধ এলাকায় কোনো প্রকার নিবন্ধন ও স্হানীয় গাইড ছাড়া নাফাখুম ঝর্ণা এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন ইকবাল।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ৫ জন পর্যটক থানচি থানা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ের উদ্ধারে থানচি হতে নাফাখুম রওনা দিয়েছে।

থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশেদুর রহমান মৃদা বলেন, নাফাখুমের রেমাক্রী খালের পানির প্রবাহ বেশি। তাই চট্টগ্রাম হতে দুইজন ডুবুরি পৌঁছলে আমরা দুইটি ইউনিট রওনা দেব।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত উদ্ধারে জন্য পুলিশ, বিজিবি, ফায়ার ডিফেন্স ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধার টিম কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, আগত ১৭ জনের পর্যটকের টিম থানচি নাফাখুমে অবস্থানের কোনো তথ্য আমাদের কার্যালয়ে এন্ট্রি হয়নি। এর কারণ উনারা আলীকদম হয়ে নাফাখুমে গিয়েছেন। শুক্রবার আলীকদম থানচি সড়ক হতে তিন্দু গ্রোপিং পাড়া থেকে ১৭ জনের একটি দল প্রশাসনের তথ্য কেন্দ্রে রেজিস্ট্রারি না করে প্রশাসনের নিষেধাজ্ঞা আছে এমন স্থানে গিয়েছেন এবং সেখানে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন নিখোঁজ পর্যটকের কোন খোঁজ মেলেনি। আমরা চেষ্টা করছি তাকে উদ্ধার করতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!