1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্মাণ করা হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

নির্মাণ করা হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

অনলাইন ডেস্ক :

জেলার ১০ উপজেলায় প্রায় ৪০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জিওবি-এর অর্থায়নে বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সহযোগিতায় এ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। পৃথক ভাবে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জেলার ১০টি উপজেলার ৮টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রত্যাশী সংস্থাকে হস্তান্তর করা হয়েছে। জেলার বাকি বাবুগঞ্জ উপজেলা ও বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রকল্পের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, জমি অধিগ্রহণঅবৈধ স্থাপনা ও গাছপালার কারণে জেলার বাবুগঞ্জ ও বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রকল্পের কাজ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রতিটি ভবন নির্মাণে কোনটি প্রায় ৪ কোটি ৫ লাখ আবার কোনটি প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা করে প্রকল্প ব্যয়ে নির্মাণকরা হয়েছে।

এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বদ্ধপরিকর। একইসাথে তার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করছি।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, এলজিইডি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা এবং স্থানীয় উপকারভোগী ও কমিউনিটিকে সহযোগিতা প্রদান করে থাকে।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তসুরীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে মাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!