1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্মাণকাজ শেষ না হতেই সংযোগ সড়ক ধসে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্মাণকাজ শেষ না হতেই সংযোগ সড়ক ধসে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি

যশোরের মণিরামপুরে নির্মাণকাজ শেষ হতে না হতেই ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। ফলে কোমলপুর ও ঝাঁপা দুই গ্রামের বাসিন্দাদের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে গত বছরের মে মাসে ঝাঁপা বাঁওড়ের ওপর এই সেতুটি নির্মিত হয়। ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় এক কোটি ৯২ লাখ আট হাজার ২১১ টাকা।

সেতুর দুই পাশে ৫২৩ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার জন্য বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা। গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে দেবে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাব এবং ঠিকাদারের দায়সারা কাজের কারণেই বৃষ্টি ছাড়াই রাস্তাটি ধসে গেছে।

আগের জরাজীর্ণ সেতু ভেঙে নতুনটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়। ফলে সংযোগ সড়ক মেলাতে প্রচুর মাটি ভরাট করা হয়েছিল। স্থানীয়দের দাবি, মাটি থিতু হওয়ার আগেই তড়িঘড়ি করে ইটের সলিং বিছিয়ে চলাচলের জন্য রাস্তাটি খুলে দেয় কর্তৃপক্ষ।

কোমলপুর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু বলেন, মাটি বসার সুযোগ না দিয়ে সলিং করায় এই ধস নেমেছে। মাটির বদলে বালু ব্যবহার করলে হয়তো এমনটি হতো না।

সেতু নির্মাণকারী ঠিকাদার নিশিত বসু কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি লোকসান দিয়ে কাজ করেছি। রাস্তা কেন ধসে গেল, তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

উপজেলা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতেই তারা ধসের খবর পেয়েছেন। তাৎক্ষণিকভাবে ধসের প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আগামী শনিবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!