1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনে ২৬ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা জামায়াত প্রার্থী হেলালীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনে ২৬ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা জামায়াত প্রার্থী হেলালীর

প্রতিনিধি

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ২৬ দফা বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাবেক কাউন্সিলর হিসেবে হেলালী অতীতেও জনগণের সেবায় ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও চট্টগ্রাম-১০ আসনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। ইশতেহার বাস্তবায়নের জন্য তিনি এলাকাবাসীর সর্বাত্মক সমর্থন কামনা করেন।

ইশতেহার পাঠকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচনে জয়ী হলে ধাপে ধাপে ২৬ দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে—সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক অবকাঠামো উন্নয়ন।

তিনি বলেন, এই ইশতেহার কোনো প্রতিশ্রুতির কাগজ নয়; বরং এটি জনগণের বাস্তব চাহিদা ও দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। জনগণের সহযোগিতা ও দোয়া থাকলে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনকে একটি আদর্শ এলাকায় পরিণত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমির ও আসন পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!