1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন সামনে রেখে অপতথ্য রোধে গণমাধ্যকর্মীদের ভূমিকা রাখার আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নির্বাচন সামনে রেখে অপতথ্য রোধে গণমাধ্যকর্মীদের ভূমিকা রাখার আহ্বান

প্রতিনিধি

আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজ রক্ষায় গণমাধ্যকর্মীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) আয়োজিত ফ্যাক্টস চেকিং কলা-কৌশল বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ আহবান জানান।
আজ মঙ্গলবার  রাজধানীর দারুস সালামস্থ ইনস্টিটিউট সভাকক্ষে এই দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব বাংলাভিশনের  সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন ।   
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাক্টস চেকিং কৌশল সম্পর্কে আলোচনা করেন। 
তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজ রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের  প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান আলোচক মো. রুহুল আমিনের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোস্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশলসমূহ প্রভৃতি বিষয় উঠে আসে। 
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্টস চেকিং টুলস ব্যবহারের  ওপর বিশেষ জোর দেন।
অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এবং বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক  আলোচনায় অংশ নেন।
কর্মশালার পরিচালক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মো. আবুজার গাফফারী, এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক নাফিস আহমেদ এবং সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!