1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন ও গণভোট ঘিরে টানা চারদিন সাধারণ ছুটি, দুদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচন ও গণভোট ঘিরে টানা চারদিন সাধারণ ছুটি, দুদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ (বুধবার) থেকে দেশজুড়ে টানা চার দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়িয়েছে চার দিন। ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি

নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে টানা পাঁচ দিন। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটির পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে মোট পাঁচ দিনের ছুটি কার্যকর হবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দুদিন বন্ধ থাকবে দোকানপাট ও শপিং মল

নির্বাচন উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখে এ দুদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!