1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে

প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে একটা যুদ্ধ করেছি দেশ ও ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করেছি। যে রাষ্ট্রের কথা আমরা চিন্তা করেছি সে রাষ্ট্রের চিন্তা ছিল আমাদের একটা সাম্প্রদায়িকতাহীন, ভালোবাসা, পরস্পরের প্রেমের এক রাষ্ট্র, আমরা সেটা গঠন করতে চাই।

তিনি বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী আজকে সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য আমাদের সুযোগ এসেছে। আমাদের ছেলেরা ও কৃষক-শ্রমিকরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে সরিয়ে দিয়ে আজকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন-সাম্প্রদায়িকতাহীন একটা অসাম্প্রদায়িক জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করার জন্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রামকৃষ্ণ আশ্রম ও মঠ ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষ্যে সনাতনীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মনে রাখতে হবে। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমার একটা সংবিধান আছে। যে সংবিধানে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা আছে। আমাদের দুর্ভাগ্য আমাদের কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল ও কিছু কিছু সম্প্রদায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল। গত নির্বাচনে সেই অপচেষ্টাকে এদেশের মানুষ পরাজিত করেছে এবং একাত্তরের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করে এনেছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!