1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের দিন বন্ধ থাকবে সুইডেনের ভিসা সেবা ও মাইগ্রেশন কার্যক্রম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

নির্বাচনের দিন বন্ধ থাকবে সুইডেনের ভিসা সেবা ও মাইগ্রেশন কার্যক্রম

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সুইডেনের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই দিন ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং ঢাকার সুইডিশ দূতাবাসের মাইগ্রেশন বিভাগ কোনো ধরনের সেবা প্রদান করবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ওই দিন সংশ্লিষ্ট সব দপ্তর বন্ধ রাখা হবে।

দূতাবাস আরও জানায়, ১২ ফেব্রুয়ারি শুধু সরাসরি সেবাই নয়, সুইডিশ দূতাবাসের সঙ্গে টেলিফোন যোগাযোগও বন্ধ থাকবে। ফলে ভিসা আবেদন, সাক্ষাৎকার, কাগজপত্র জমা কিংবা মাইগ্রেশন সংক্রান্ত কোনো কার্যক্রম সেদিন সম্পন্ন করা যাবে না।

এ অবস্থায় যাঁরা সুইডেনে ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত কার্যক্রমের পরিকল্পনা করছেন, তাঁদের নিজ নিজ সময়সূচি আগেভাগে সমন্বয় করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। প্রয়োজন অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সঙ্গে নির্বাচন দিনের আগেই বা পরবর্তী কর্মদিবসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!