1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী আচরণবিধি আচরণবিধি ভঙ্গে বিএনপি প্রার্থীকে জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি আচরণবিধি ভঙ্গে বিএনপি প্রার্থীকে জরিমানা

মো. তৌহিদ/নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)

চট্টগ্রাম (সাতকানিয়া -লোহাগড়া) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক সূত্র জানান, চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে আজ শনিবার (১৩ ডিসেম্বর) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রার্থীকে জরিমানা করেন। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ জরিমানা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনও প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা নিউজটিভি বাংলাকে জানান, এটিই তফসিল ঘোষণার পর প্রথম জরিমানা। তিনি আরো বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আচরণবিধির দিকেও তীক্ষ্ণ নজর রাখবে জেলা প্রশাসন। আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর ও অবাধ নিরেপক্ষ করতে নির্বাচন কমিশনকে সর্বাত্তক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের আওতাধীন সকল ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!