1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“নির্বাচনকালেও চলবে ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ অভিযান: আইসিটি সচিব” - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“নির্বাচনকালেও চলবে ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ অভিযান: আইসিটি সচিব”

প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, নির্বাচনের সময়ও ভুয়া তথ্যবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মিসইনফরমেশন ও ক্ষতিকর অনলাইন কনটেন্ট দ্রুত শনাক্ত এবং অপসারণে সরকারের একাধিক সংস্থা ২৪ ঘণ্টা সমন্বিতভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সচিব জানান, মিসইনফরমেশন ও ক্ষতিকর ন্যারেটিভ মোকাবেলায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। নিয়মিত অনলাইন কনটেন্ট মনিটরিংয়ের জন্য ১৫ সদস্যের একটি টিম এবং ২১ জন প্রকৌশলী নিয়োজিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক পোস্ট শনাক্ত হলেই তা বিশ্লেষণ ও ফ্যাক্টচেকের পর জাতীয় সাইবার সিকিউরিটি (এনসিএস) কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এরপর বিটিআরসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কাছে রিপোর্ট করে কনটেন্ট অপসারণে পদক্ষেপ নেওয়া হয়।

শীষ হায়দার চৌধুরী জানান, অনেক সময় কনটেন্টের বানান বা উপস্থাপনার কৌশলে নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়। তবুও গত এক মাসে রিপোর্টকৃত কনটেন্টের প্রায় ২৯% টেকডাউন করা সম্ভব হয়েছে। ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য ক্ষতিকর কনটেন্ট অপসারণে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।

তিনি আরও বলেন, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্র্যাঞ্চের ২৪ ঘণ্টার টিম সরকারকে রিপোর্টের বাইরেও অনেক কনটেন্ট শনাক্ত ও রিপোর্ট করে থাকে। একাধিক সংস্থা থেকে একই কনটেন্ট রিপোর্ট হলে দ্রুত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

আইসিটি সচিব জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে, চলাকালীন এবং নির্বাচনের পরেও এই অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্য হলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কনটেন্টের নেতিবাচক প্রভাব রোধ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, আইসিটি বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া জানানো হয়, আগামী ২৮ জানুয়ারি থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!