1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিরাপত্তায় নয়া পদক্ষেপ "নগ্ন ছবি এলেই ঝাপসা করে দেবে" গুগল - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

নিরাপত্তায় নয়া পদক্ষেপ “নগ্ন ছবি এলেই ঝাপসা করে দেবে” গুগল

প্রতিনিধি

নগ্ন ছবি এলেই ভ্যানিশ! সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য অন্যের কাছে গোপন রাখতে এ বার আরও কড়া হচ্ছে গুগল। গুগলে বিনে পয়সায় ‘নীল’ ছবি দেখা সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছিল কিছু দিন আগেই। এ বার থেকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না বিবস্ত্র ছবি। নগ্ন ছবি এলেই ঝাপসা হয়ে যাবে। এমনই ব্যবস্থা করেছে গুগল।

গুগলের তরফে জানানো হয়েছে, অনেকেই বীভৎস ছবি দেখে ভয় পান। জ্ঞানও হারিয়ে ফেলেন। তাই শুধু নগ্ন ছবিই নয়, দুর্ঘটনায় বিকৃত চেহারা, খুন, রক্তারক্তি এবং আত্মহত্যার মতো আপত্তিকর সব ছবিই ‘ব্লার’ করে ব্যবহারকারীর ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠবে। তথ্যপ্রযুক্তির সক্রিয়তায় উপর নির্ভর করে নিজে থেকেই তেমন ছবি নির্বাচন করে ফেলবে গুগল। কারও এই বৈশিষ্ট্যটি অপছন্দ হলেও সেটিংসে কোনও পরিবর্তন করা যাবে না।

পরীক্ষার হলে অন্যের দেখে উত্তর টুকতে হবে না, আদেশ করলেই উত্তর লিখে দেবে ‘চ্যাটজিপিটি’!
তবে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। ১৮ বছরের নীচে ব্যবহারকারীদের আপত্তিকর কোনও ছবি দেখতে না দিলেও সাবালকদের ক্ষেত্রে নিয়মটি অন্য রকম। তাঁরা যদি চান গুগলের ‘সেফ সার্চ’ বোতামটি বন্ধ করে দিতেই পারেন। সে ক্ষেত্রে আর এমন নিয়মের কড়াকড়ি থাকবে না বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। আগামী মাস থেকেই চালু হবে এই নয়া সুবিধা। শুধু তা-ই নয়, নতুন এই নিয়মটি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ ১৫ মিনিটে গুগলে খোঁজা সব তথ্য মুছে যাবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!