1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে

প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের একটি বাস খালে পড়ে ডুবে গেছে। পুলিশসহ স্থানীয়রা ৩ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উদ্ধার কাজ করতে দেখা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিল্টন মন্ডল বলেন, উদ্ধারকাজ চলমান রয়েছে। আমরা ৩ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। তারা জীবিত নাকি মৃত তা বলতে পারছি না। তাদেরকে হাসপাতাল পাঠানো হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তা নিশ্চিত করবেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখনো কারও মৃত্যু নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!