ইপেপার / প্রিন্ট
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম চলমান রয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে দেশে তেল আনা হচ্ছে। এ পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের কাছে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে **বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে ধারাবাহিকভাবে তেল আমদানি করা হচ্ছে। একইসঙ্গে প্রধান তেল স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংক লরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এসব গ্রাহকের কাছে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিপিসি বলছে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।