ইপেপার / প্রিন্ট
মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান নিজ গ্রামে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
শুক্রবার আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নে তার নেতৃত্বে আরও অগ্রগতি কামনা করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে তার সফলতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে আলহাজ্ব মনোয়ার হোসেন খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিদান উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে শেষে অতিথি ও গ্রামবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।