1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

প্রতিনিধি

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হলো ‘মুন অ্যালার্ট’। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই জরুরি সতর্কতা ব্যবস্থা ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯ চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ জানান, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। এতে পুলিশ স্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং এটিএম বুথ, মেট্রোরেল, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালসহ দেশের গুরুত্বপূর্ণ সকল প্ল্যাটফর্মে তথ্য প্রদর্শিত হবে। সীমান্ত দিয়ে শিশু পাচার রোধে বিজিবি সতর্ক থাকবে।

সিআইডি জানায়, নিখোঁজের প্রথম তিন ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশু উদ্ধারে সমন্বিত উদ্যোগ নেবে সিআইডি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। শিশু অপরাধ দমনেও এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে সিআইডি প্রধান আরও বলেন, শিশু সুরক্ষায় শুধু পুলিশ নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, এই উদ্যোগ শিশু মুনতাহা আক্তারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী মুনতাহা আক্তারকে অপহরণ ও হত্যার ঘটনা দেশব্যাপী শিশু সুরক্ষা চর্চার ক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে প্রমাণিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!