1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিখোঁজের দুই দিন পর নারী পর্যটকের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নিখোঁজের দুই দিন পর নারী পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর নারী পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির দুই দিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ হন রিয়ানা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধার করা মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।

জানা গেছে, নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। রিয়ানা পেশায় পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রাতযাপন করেন রিয়ানা। শনিবার সকালে তিনি পরিবারের সদস্যসহ ১৩ জন পর্যটক একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। কয়েকজন সাঁতরে কূলে ওঠেন এবং আশপাশের লোকজন অন্যদের উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!