1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিনিধি

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদী হাসান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বগুড়া সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় শিশুরটির পাশের বাড়ি থেকে মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় তাহমিনা (৩১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত মাহদী হাসান সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার শফিকুলের ছেলে। আর আটক তাহমিনার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

মাহদী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। বেলা ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!